
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর বাড্ডার সাতারকুলে গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন একটি প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ববি হাজ্জাজ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করবে। ইতিমধ্যে ৭৪ জন পাকিস্তানে গমন করেছেন।
২৩ মিনিট আগে
যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং নতুন খেলার মাঠ স্থাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের বিষয়ে সভায় বিশেষ জোর দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের পর ওই ভরাট মাটি অপসারণের বিষয়টি ঠিকাদারের চুক্তির মধ্যেই ছিল। এ জন্য বরাদ্দও ছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সময়মতো তা অপসারণ করেননি। ফলে কয়েক বছর ধরে পড়ে থাকা মাটি শক্ত হয়ে গেছে, ঘাস জন্মেছে এবং অনেকের কাছে সেটি স্বাভাবিক ভূমির মতো মনে হচ্ছে।
২ ঘণ্টা আগে
দেশে ফলের বিকল্প ব্যবহার নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘কাঁঠাল দিয়ে শিঙাড়া-সমুচাসহ বিভিন্ন পিঠা তৈরি করা হচ্ছে। কাঁঠালের কাবাব ও সবজি ফুড ভ্যালুতে অনেক খায়। বেশ কয়েকটি দেশ কথা বলেছে আমাদের কাঁঠাল নিয়ে এ ধরনের খাবার তৈরি করার বিষয়ে।’
৪ ঘণ্টা আগে