প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আজ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আলোচনায় শ্রম উপদেষ্টা বলেন, কোনো মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সম্পত্তি বিক্রি করে হলেও প্রত্যেক মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানের লভ্যাংশের অর্থ আইন অনুসারে কেন্দ্রীয় তহবিলে জমা না দেয়, তাহলে তারা কোনো সরকারি ক্রয়ে অংশগ্রহণ করতে পারবে না।
এ সময় শ্রম ও সংস্কার কমিশনের প্রধান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা, আইএলও প্রতিনিধি, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
২ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৩ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে