পুরোনো মোটরযান চলাচল নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী বাস-মিনিবাসের জন্য ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের জন্য ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে সরকার।
আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে। এর ফলে এদিন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি যানবাহন চলাচল করতে পারবে না।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত, পরিবেশদূষণ হ্রাস এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগ জোরদার করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অবশ্য এর আগেও যানবাহনের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু পরিবহনমালিকদের চাপে তা স্থগিত করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে।
২ ঘণ্টা আগে
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৮ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৯ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১৩ ঘণ্টা আগে