
নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত দেশটির সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অনুদান দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন এবং এই সহায়তার বিষয়টি তাঁকে অবহিত করেন।
এর আগে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হুমায়ুন কবির ঢাকার নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। সম্প্রতি নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ একটি শোকপ্রস্তাব নেয়।

বিরোধীদলীয় নেতা বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে...
২৫ মিনিট আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন...
৩৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ...
১ ঘণ্টা আগে