পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন পরিকল্পনা কমিশনের সাবেক সিনিয়র সচিব ড. শামসুল আলম। সোমবার (১৯ জুলাই) দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, 'পরিকল্পনা কমিশনে আমার পুনর্জন্ম হয়েছে। এটি অপূর্ব পাওনা। দীর্ঘ ১২ বছর এই চত্বরে কাজ করার সুযোগ পেয়েছি। আজ থেকে নতুন দায়িত্ব পালন শুরু করলাম। প্রধানমন্ত্রী আমরার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেটি যাতে রক্ষা করতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। দলগত কাজের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উন্নয়নকে এগিয়ে নিতে চাই।'
ড. শামসুল আলম আরও বলেন, 'আমি আমার কর্মজীবনে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছি। কোন অবৈধ সুবিধা নেইনি। দেশটাই আমরা কাছে বড়। স্বচ্ছ ভাবমূর্তি ছিল বলেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাধারণ অর্থনীতি বিভাগের ১১৪টি প্রকাশনা হয়েছে। অথচ ১৯৭২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রকাশনা হয়েছিল মাত্র ১৪টি। আমার হাতে যতগুলো পরিকল্পনা হয়েছে সবগুলোই গ্রহণযোগ্যতা পেয়েছে। সবার প্রশংসাই পেয়েছি।'
তিনি বলেন, 'আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছিলাম। আমাকে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমি যোগ দেইনি। কারণ পরীক্ষার ফল প্রকাশ হতেই দেড় বছর দেরি হয়েছিল। ওই সময়ের মধ্যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়ে ফেলেছিলাম। তাই সেখান থেকে আর বের হতে পারিনি। সাধারণ অর্থনীতি বিভাগে দায়িত্ব নেওয়ার সময় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। বিশ্বব্যাংক-আইএমএফ-এর পরামর্শে সে সময় পিআরএসপি ছিল। হঠাৎ করে পরিকল্পনা থেকে বেরিয়ে আসাটা তখন ছিল সংবিধানের লঙ্ঘন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে আসা হয়েছিল।'
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, 'আমাদের সঙ্গে আধুনিক ও নতুন ইঞ্জিন যোগ হয়েছে। সুতরাং কাজের গতি আরও বাড়াতে হবে। কাজের গভীরতা ও ব্যাপ্তি অনেক বাড়বে বলেই আশা করি। শেখ হাসিনার সরকার জীবন্ত সরকার। ড. শামসুল আলম আমাদের সঙ্গে ছিলেন। আবারও নতুন করে দায়িত্ব পাওয়ায় আমরা অনেক বেশি খুশি হয়েছি।'
পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশিদ এবং মোছাম্মৎ নাসিমা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের নির্মাণাধীন অবকাঠামোতে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের
১৫ মিনিট আগে
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ বলে তিনি জানান...
২ ঘণ্টা আগে
দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
৫ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৫ ঘণ্টা আগে