
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা জানান আইজিপি।
বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল বলে উল্লেখ করেন আইজিপি আলী হোসেন। তিনি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।
পুলিশ বাহিনীতে জনবল-সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এই সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।
জনগণ ও গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
পুলিশ সপ্তাহ প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বিগত সময়ে পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে। তিনি বলেন, ‘একসময় পুলিশ কিছুটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। তবে পরিস্থিতি অনেকটা গুছিয়ে আনা হয়েছে।’

সমঝোতা স্মারকের আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে দুই দেশ তথ্যবিনিময় এবং কারিগরি সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, সংঘবদ্ধ চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী...
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
৩ ঘণ্টা আগে
বৃষ্টির জানাজা গত বুধবার ৬ মে বাদ জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রীরা, মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন।
৫ ঘণ্টা আগে