
অন্তর্বর্তী সরকারের ২৩ জন উপদেষ্টা ও তাঁদের স্বামী-স্ত্রীদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে সরকার। এক বছরের ব্যবধানে ২১ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। এর বাইরে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উপদেষ্টা ও তাঁদের স্বামী-স্ত্রীদের ২০২৪ ও ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। হিসাব বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এর এক বছর আগে (২০২৪ সালের ৩০ জুন) তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সেই হিসাবে এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
সম্পদ বাড়ার কারণ হিসেবে প্রধান উপদেষ্টা সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানত বৃদ্ধি ও উত্তরাধিকারসূত্রে পাওয়া শেয়ারের কথা জানিয়েছেন। তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের বর্তমান সম্পদ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সম্পদ ৭ কোটি ১০ লাখ থেকে ৭ কোটি ১৬ লাখ; পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের ১৫ কোটি ৯ লাখ থেকে ১৬ কোটি ২৩ লাখ; আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ১ কোটি ৪৮ লাখ থেকে ১ কোটি ৬১ লাখ; পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সম্পদ ২ কোটি ৮৬ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ৯৩ লাখ টাকা হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সম্পদ ২ কোটি ৬১ লাখ থেকে ২ কোটি ৭৭ লাখ; গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের ৯৮ লাখ থেকে ২ কোটি ৫৩ লাখ; খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের ৩ কোটি ৩৭ লাখ থেকে ৩ কোটি ৮৯ লাখ; শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের ৭ কোটি ২ লাখ থেকে ৭ কোটি ৫৭ লাখ; জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ৬ কোটি ৪৭ লাখ থেকে ৬ কোটি ৭২ লাখ; ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের ১ কোটি ৭৬ লাখ থেকে ২ কোটি ২ লাখ; নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সোয়া ৩ কোটি থেকে ৩ কোটি ৫১ লাখ; স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ৬ কোটি ২০ লাখ থেকে সোয়া ৬ কোটি; গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের ৪ কোটি ৪৬ লাখ থেকে ৫ কোটি ৮৩ লাখ; প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ৮১ লাখ থেকে ১ কোটি ২ লাখ; সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের ১০ কোটি ৬৫ লাখ থেকে ১০ কোটি ৯৩ লাখ; ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদের ৮৮ লাখ থেকে ১ কোটি ১৪ লাখ; বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ৯১ কোটি ১০ লাখ থেকে ৯১ কোটি ৬৫ লাখ এবং সাবেক তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের মোট সম্পদ ৪ লাখ টাকা থেকে বেড়ে ১৩ লাখ টাকা হয়েছে।
তিনজন উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ সোয়া ২ কোটি থেকে কমে ১ কোটি ১২ লাখ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ১ কোটি ২৬ লাখ থেকে কমে ১ কোটি ১০ লাখ টাকা হয়েছে।
অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ ২ কোটি ২৭ লাখ থেকে কমে ২ কোটি ১৫ লাখ টাকা হয়েছে। তবে তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ ১ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা বেড়ে বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ টাকা।
সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের সম্পদের হিসাব দেননি। ২০২৫ সালে তাঁর সম্পদের পরিমাণ ১৫ লাখ ৩৪ হাজার টাকা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজের সম্পদ ১২ কোটি ৭৩ লাখ থেকে বেড়ে ১৩ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মোট সম্পদ দেখিয়েছেন ৪৬ লাখ ৩৫ হাজার ৮৫০ মার্কিন ডলার। এই সম্পদের পুরোটাই দেশের বাইরে। তিনি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় থাকার কথা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গত ১৩ নভেম্বর উপদেষ্টা পদমর্যাদায় সরকারে যোগ দেওয়ায় তাঁর সম্পদের হিসাব দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অবৈতনিক হওয়ায় তাঁর সম্পদের হিসাব প্রকাশ করা হয়নি।

এবার কোরবানির ঈদে সারা দেশের মাঠপর্যায়ে সংগ্রহ এবং সংরক্ষণের বাইরে থেকে গেছে ৩০ থেকে ৩৩ লাখ চামড়া। এসব চামড়ার বেশির ভাগ নষ্ট হওয়ার আভাস মিলেছে। ঢাকাসহ সারা দেশে পানির দরে বিক্রি হয়েছে গরুর চামড়া। ছাগলের চামড়ার তো অনেক জায়গায় দামই মেলেনি। তাই চামড়া বিক্রি করতে এসে মৌসুমি ও ছোট চামড়া ব্যবসায়ীরা ক্ষতির
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
৯ ঘণ্টা আগে
মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন। এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মে মাসের ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন’-এ এই চিত্র উঠে এসেছে।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কে গুরুত্ব না দিয়ে হেলাফেলায় পার করে দিলে এই ক্ষতি হবে দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের।
১৪ ঘণ্টা আগে