
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো ভোট টানার জন্য নানা কথা বলে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। সে ক্ষেত্রে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার কোস্ট গার্ড এবং ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশালে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করতে সবাই প্রস্তুত আছেন। সে লক্ষ্যে আমাদের প্রস্তুতি ভালো। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিভাগীয় কমিশনার হেলিকপ্টার চাইলেও দুর্ঘটনার সমস্যা সমাধানে হেলিকপ্টার ব্যবহার করতে পারবে না। নদীবেষ্টিত এলাকা হওয়ায় এই অঞ্চলে কোস্ট গার্ড এবং নেভির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৩৯ মিনিট আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৬ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৮ ঘণ্টা আগে