
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন কিছু বিক্ষোভকারী ও উৎসুক জনতা। আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনের সামনে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের সামনের সড়কে যান চলাচল করছে। সড়কের পাশেই নিরাপত্তা ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, এপিবিএনের সদস্যরা কড়া নিরাপত্তায় রেখেছেন বঙ্গভবনের সামনের গেট। গেটের সামনে রাখা হয়েছে নিরাপত্তা সাঁজোয়া যান।
এদিকে বঙ্গভবনের সামনের সড়কে উৎসুক জনতা ভিড় করছেন। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করছেন। বিগত সরকারের সময়ের নানা অনিয়মের ক্ষোভ জানান তাঁরা।
নাম না প্রকাশের শর্তে বিক্ষুব্ধ এক ব্যক্তি বলেন, ‘একটা দেশের জনগণ যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তাহলে স্বাধীন হলাম কীভাবে! হাসিনা সরকারের সময় নাগরিক সব সেবা নিতে গিয়ে হয়রানি আর টাকা দিতে হয়েছে। আর তাঁর সরকারের রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে ষড়যন্ত্র করছে।’
বঙ্গভবনের সামনে অর্ধশতাধিক উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে। পাশ থেকে পরিস্থিতি দেখছেন রিকশাচালকেরাও। বঙ্গভবনের সামনের সড়ক দিয়ে চলাচল করা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরও ভিড় লক্ষ করা গেছে।
সেই সঙ্গে বঙ্গভবনের ফটকের সামনে পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। সেখানে সেনাসদস্যরাও রয়েছেন। বঙ্গভবনের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেডসহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ভিন্ন ভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেন কয়েক শ বিক্ষোভকারী। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের একটি অংশ বঙ্গভবনের সামনের ব্যারিকেড (প্রতিবন্ধক) ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দিবাগত রাত পৌনে ২টার দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবন এলাকা ছেড়ে যান।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
৩ ঘণ্টা আগে
স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েক দিন পরেই আমরা কী দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল, তারা যদি আসে, থাকে, কাজ করে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেমন করে। বরাবরই তো এরা একসঙ্গে ছিল। ৯১-তেও তারা একসঙ্গে ছিল, ৮৬ সালেও একসঙ্গে ছিল, গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল। তলে তলে কাজ করেছিল।
৩ ঘণ্টা আগে