
শেখ হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভারত সরকার রাজনৈতিক স্বার্থে তাকে আশ্রয় দিয়েছে, ফলে তাদের মাটিতে বসে হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে, এবং এর জন্য আমরা তাদের কাছে জবাবদিহি চাইব।’
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ৫ আগস্টের পর থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিবেশী দেশের মাটিতে বসে একের পর এক বাংলাদেশবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।’

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে যোগদানের বিষয়টি বাংলাদেশ সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ এই জোটে যোগ দিলে তা দেশের স্বার্থ, অর্থনীতি...
১১ ঘণ্টা আগে
নেপালে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগে
বিএনপি সরকার ক্ষমতার ছয় মাস পূর্ণ করেছে। এই সময়ে এমন একটি ঘটনাও ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে...
১২ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক পাহাড়ি ঢল ও ভয়াবহ ভূমিধসে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
১২ ঘণ্টা আগে