পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম আজ বৃহস্পতিবার বলেছেন, ‘বান্দরবান সংলগ্ন সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতায় সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।’
গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশের ভেতরে এসে পড়া এবং সে দেশের অভ্যন্তরে অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে যাতে সে দেশের কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য এ সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান শাহরিয়ার আলম।
মর্টার শেল বাংলাদেশে এসে পড়ার ঘটনায় সরকার গত ২১ ও ২৯ আগস্ট ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
সর্বশেষ গত ২৮ আগস্ট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টার শেল আছড়ে পড়েছে। অবশ্য কোনোটিই বিস্ফোরিত হয়নি।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের উত্তর মংডুর ৩৮ নং সীমান্ত পোস্ট সংলগ্ন এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও রাখাইনের বিচ্ছিন্ন বাদী সংগঠন আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।
এ ছাড়া রাখাইনের পালেতুয়া এলাকায় সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন মিয়ানমার সেনা নিহত হয় বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি নিয়ে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের পর আগামীকাল বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক...
৮ ঘণ্টা আগে
অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আজ মঙ্গলবার অবসরে যান তিনি। এদিন তাঁর শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়...
১০ ঘণ্টা আগে
গত কয়েক দিনের অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাস অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সাইফুল আলম...
১০ ঘণ্টা আগে
বাস্তবতার নিরিখে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞান ইত্যাদিসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি, জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ
১১ ঘণ্টা আগে