Ajker Patrika

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০০: ৩৫
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত
ফাইল ছবি

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

রোববার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনে জাতীয় সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে; যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের পক্ষ থেকে অচিরেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই ক্রয়সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না।

উল্লেখ্য, রোববার একটি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন পোর্টালে সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীর পরকীয়ায় স্ট্যাটাস দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত