
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ধরে নিয়ে আয়নাঘরে রাখা হয় মাসরুর আনোয়ার চৌধুরীকে। পরে ১০ মাস কারাভোগের জামিনে মুক্ত হন বলে জবানবন্দি দিয়েছেন তিনি। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে এ কথা বলেন।
জবানবন্দিতে মাসরুর আনোয়ার চৌধুরী বলেন, তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে হোটেল হলিডে ইন এ পার্চেজ ম্যানেজার হিসেবে যোগদান করেন। আওয়ামী শাসন এবং ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করতেন। ২০২০ সালের ৩ মার্চ পুলিশ প্লাজার পেছনে ব্রিজের ওপর মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী ৫–৬ জন লোক নেমে তাঁকে ঘিরে ধরে। একজন তাঁর নাম মাসরুর কি না, জিজ্ঞেস করেন। পরে মোবাইলে ফেসবুক প্রোফাইল দেখিয়ে জিজ্ঞাসা করে এটি তাঁর আইডি কি না? তিনি ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতা করে দেওয়া পোস্টটি দেখান। পোস্টটি তিনি দিয়েছেন কি না, জিজ্ঞাসা করেন। জবাবে মাসরুর ‘হ্যাঁ’ জবাব দিলে তাঁকে মাইক্রোবাসে উঠতে বলেন...।
সেলের ভেতরের বর্ণনা দিতে গিয়ে মাসরুর বলেন, সেলের মধ্যে সব সময় ব্লাইন্ডফোল্ড এবং হাতকড়া পরানো থাকত। বাথরুম করার প্রয়োজন হলে তাদের নির্দেশনা অনুযায়ী হাতকড়া দিয়ে লোহার দরজায় দুইবার এবং প্রস্রাবের জন্য একবার আঘাত করতেন। তখন তারা গিয়ে টয়লেটে নিয়ে যেত। টয়লেটের সামনে গিয়ে এক হাত খুলে দিত। টয়লেটের দরজা খোলা থাকত। প্রস্রাবের জন্য ২–৩ মিনিট, পায়খানার জন্য ৪–৫ মিনিট, গোসলের জন্য ৩–৪ মিনিট এবং অজুর জন্য ২–৩ মিনিট সময় বরাদ্দ ছিল। কোনো কারণে নির্দিষ্ট সময়ের বেশি সময় ব্যয় হলে তারা লাঠি দিয়ে মারধর করত। ভাত খাওয়ার পর যে পানি দিয়ে প্লেটে হাত ধুতেন ওই পানি খেয়ে ফেলতে হতো। ৫–৬ দিন সেখান থেকে বের করে অন্য একটি স্থানে নেওয়া হয় তাকে। সেখানে গিয়ে দেখেন যাদের নাম তিনি বলেছিলেন সেই দুজনকে ধরে আনা হয়েছে। তাদের একজন কাওসার আলম ফরহাদ এবং অন্যজন আসিফ ইফতেহাজ রিবাত। তারা চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ঢাকায় চাকরিরত ছিলেন। সেখানে রাকিব নামে আরও একজনকে তুলে আনা হয়েছিল। রাকিব জানায় ফেসবুকে লেখালেখির কারণে তুলে আনা হয়েছে।
মাসরুর জবানবন্দিতে আরও বলেন, একদিন রাত ১২টার দিকে তার সঙ্গে ফরহাদ, রিবাত ও রাকিবকে একটি মাইক্রোবাসে ওঠানো হয়। কিছুক্ষণ চলার পর এক জায়গায় থামে। সেখানে তারা তিনজনকে গাড়িতে রেখেই জঙ্গি ধর, জঙ্গি ধর বলে ৩–৪ জনকে গাড়িতে তোলে। তারপর ওই ৩–৪ জনসহ তাদেরকে একটি সেলে নিয়ে যায়। গাড়ি থেকে নামানোর সময় ওই ৩–৪ জন অফিসারদের সঙ্গে হাসি–ঠাট্টা করছিল। তাতে তারা বুঝতে পারেন কোনো একটি মামলায় তাদের জড়ানো হবে। তার জন্যই এই জঙ্গি নাটক করা হয়েছে। পরদিন সকালে তাঁদের মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়। আর সন্ধ্যায় তাঁদের নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সোপর্দ করা হলে একটি জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন তাকে অপহরণ ও গুমের নেতৃত্ব দেয় র্যাব-১১ এর আলেপ উদ্দিন। প্রথম যে সেলে রাখা হয়েছিল তা ছিল র্যাব-১১। পরবর্তীতে যে সেলে রাখা হয়, সেটি ছিল টিএফআই সেল। ১০ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
এই মামলায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন–র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) খায়রুল ইসলাম, সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে...
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি মোটামুটি একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত হতে পারে...
২ ঘণ্টা আগে
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আজ রোববার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও আহলে শুরা, কাকরাইল মাওলানা ফারুক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
৪ ঘণ্টা আগে