জুলাই গণ-অভ্যুত্থানের সময় শহীদ হওয়া মিরাজ হোসেনের বাবা আব্দুর রব (৫২) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন। আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
আব্দুর রব বলেন, ‘আমি শহীদ মিরাজের বাবা, যাত্রাবাড়ী থেকে এসেছি। যে তিনজনের রায় দেওয়া হবে, তাদের আমি ফাঁসি দেওয়া দাবি করে যাচ্ছি। আমি একটি ব্যানারও এনেছি শহীদ পরিবারের পক্ষ থেকে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে। আমরা সর্বোচ্চ ফাঁসির রায় চাচ্ছি।’
আব্দুর রব আরও বলেন, ‘ফাঁসি দিলেও আমরা শান্তি পাব না। কারণ, উনি (শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল) তো একেবারে চলে যাবেন, আমার সন্তান, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, সেই ফ্যামিলিগুলোর কী হবে? তাদের যে কষ্ট, সেই কষ্ট তো উনি পাবে না।’
এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, যারা আগামী দিনে ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের বিষয়টি মাথায় রাখে, যারা বেকার তরুণ-যুবক আছে, তাদের বিষয়টি মাথায় রাখে এবং কেউই যেন হাসিনার মতো হয়ে না ওঠে।
উল্লেখ্য, পেশায় একটি দোকানের ম্যানেজার মিরাজ হোসেন গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেলা আনুমানিক পৌনে ১টার দিকে গুলিবিদ্ধ হয়ে যাত্রাবাড়ী থানাসংলগ্ন এলাকায় শহীদ হন।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে