
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদ্যাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের স্মরণে নানা কর্মসূচিতে অংশ নেন এবং দেশের সেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সব স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পেশাদারির সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বিমানের বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, জাতির এই শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে তারা দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারির মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে আধুনিক মাংস প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ১৩টি মাংস প্রক্রিয়াজাত কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বগুড়ায় একটি কেন্দ্রের উদ্বোধন আমি করেছি।
৩১ মিনিট আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনে উদ্যাপিত হলো ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যকার সুসম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যই দুটি বন্ধুপ্রতিম দেশের সম্পর্কের ‘প্রকৃত প্রাণভোমরা’।
২ ঘণ্টা আগে
২০১২ সালে ১০তলা ভবনে প্রথম ৩০০ বেডের হাসপাতাল চালু করা হয়। ব্যাপক হারে রোগী আসতে থাকায় সুচিকিৎসা নিশ্চিত করতে পরে আরও ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫তলা ভবনে আরও ৫০০ বেড বাড়ানো হলো।
২ ঘণ্টা আগে
গতকাল বিকেলে দেশের মোট গ্যাস সরবরাহ ১৭৩ কোটি ঘনফুটে নেমে এসেছিল। এখন এটি বেড়ে প্রায় ২৪০ কোটি ঘনফুট হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখনো দিনে ৩০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ ঘাটতি রয়েছে। এক্সিলারেট টার্মিনাল থেকে পুরোদমে গ্যাস সরবরাহ শুরু হলে সেই ঘাটতি পূরণ হতে পারে।
৩ ঘণ্টা আগে