
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকেও তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শেখ মামুন খালেদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় দুই বছর ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদের সময় তিনি ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

ফেরত আসা এক ভুক্তভোগী জানান, পাঁচ লাখ টাকার বেশি খরচ করে বৈধ ছাড়পত্র নিয়ে কম্বোডিয়ায় গেলেও সেখানে কোনো প্রতিশ্রুত চাকরি পাননি। বিমানবন্দরে এক মাসের ভিজিট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরে আর প্রয়োজনীয় ভিসা ব্যবস্থা করা হয়নি।
২২ মিনিট আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা যে নেতৃত্ব পেয়েছি, এমন নেতৃত্ব বারবার পাওয়া যায় না। দায়িত্ব পাওয়ার পর এমন কোনো দিন ছিল না, যেদিন আমি ছয় ঘণ্টা ঘুমিয়েছি। দেশের উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
৩০ মিনিট আগে
গত ১৫ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই দিন আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। নারাজি দিয়ে অধিকতর তদন্তের দাবি করেন বাদী
৩২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় ধাপের বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
৩৮ মিনিট আগে