
মার্কিন কয়েকজন কংগ্রেসম্যানের লেখা চিঠিতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছেন, সেটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন এটার প্রতিবাদ করেছে। তারা বলেছে যে, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া তথ্য। সেভাবে সবাইকে সোচ্চার হতে হবে। নির্বাচন যত কাছে আসবে, আরও বেশি করে এ ধরনের প্রচারণা চালাবে তারা। আমি জানি এটা চালাবে।’
আজ বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা নিয়ে একধরনের অপপ্রচার শুরু হয়েছে। শুধু এটা নয়, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে। এ ব্যাপারে দেশের মানুষকে সচেতন হতে হবে, তাদের অপপ্রচারে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ স্থিতিশীল থাক, উন্নতি করুক, দেশের মানুষ বিশ্বে যে সম্মান পাচ্ছে সেটা পাক বা বাংলাদেশের মানুষের আর্থিক সচ্ছলতা আসুক—এটা তো চায় না। তারা ক্ষমতায় থাকতে লুটেপুটে খেত। সেই খাওয়াটা বন্ধ হয়ে গেছে, যার জন্য তাদের মনঃকষ্ট। কিছু তো আছে দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে আক্রমণ করবে। আমার দেশকে নিয়ে খেলবে। এটা তো অন্তত আমি হতে দিতে পারি না, এটা তো আমি হতে দেব না।’
দেশে কোনো না কোনো অপরাধ করে বিদেশে গিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা তো চিহ্নিত লোক। হ্যাঁ, মানুষকে তারা বিভ্রান্ত করছে, এটা ঠিক। আমি দেশবাসীকে বলব, এসব অপপ্রচারে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। নিজেদের মনে প্রশ্ন করতে হবে, ভালো আছেন কি না, দেশটা ভালো চলছে কি না, দেশটা এগোচ্ছে কি না, দেশের আরও উন্নতি হবে কি না।’

স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েক দিন পরেই আমরা কী দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল, তারা যদি আসে, থাকে, কাজ করে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেমন করে। বরাবরই তো এরা একসঙ্গে ছিল। ৯১-তেও তারা একসঙ্গে ছিল, ৮৬ সালেও একসঙ্গে ছিল, গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল। তলে তলে কাজ করেছিল।
৩০ মিনিট আগে
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স রাষ্ট্রীয় আইনের ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবি বাল্যবিবাহকে উৎসাহিত করবে বলে মত দিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্ল্যাটফর্ম ‘গার্লস নট ব্রাইডস বাংলাদেশ’। পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির এ দাবির প্রতিবাদ জানিয়েছে প্ল্যাটফর্মটি...
৩৮ মিনিট আগে
জাতীয় সংসদের নারী সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পরই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করবে।
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ...
২ ঘণ্টা আগে