
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ড ও কাতারে সাম্প্রতিক সফর নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন তিনি। প্রার্থী বাছাইয়ে পরিচ্ছন্ন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে কি না—এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটি আমি বেছে নেব।’
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবং ঢাক-১৭ আসনের উপনির্বাচনে পরিচ্ছন্ন প্রার্থী দেওয়া হয়েছে উল্লেখ করে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল জানতে চান, ‘জাতীয় নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকবে কি না।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে। এ কারণেই দেশটার উন্নতি হয়েছে। মানুষের মধ্যে আস্থা-বিশ্বাস ফিরে এসেছে, দারিদ্র্য দূর হয়েছে। পঁচাত্তর-পরবর্তী অবস্থার কথা চিন্তা করেন। মানুষের ভোটের অধিকার ছিল না, আমরা অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা জনগণকে ফিরিয়ে দিয়েছি। আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাসী বলেই গণতন্ত্র ফিরে এসেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই অবস্থায় প্রার্থী হওয়ার জন্য অনেকেরই আগ্রহ থাকবে এতে তো কোনো সন্দেহ নাই। কাকে প্রার্থী করা হবে কাকে হবে না—এ ব্যাপারে আমাদের দলেরও একটা লক্ষ্য থাকে। একটা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হবে, এটা আমাদেরও দাবি। অনেকেই তো প্রার্থী হতে পারে। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটি আমি বেছে নেব।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
৩ ঘণ্টা আগে
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
২১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১ দিন আগে