
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সভাকক্ষে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডাক বিভাগের সাফল্য ও সক্ষমতা জনগণের সামনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
ডাকমন্ত্রী বলেন, ডাক বিভাগ এখন আর শুধু চিঠি আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি একটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। দেশব্যাপী বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক ও বিপুল জনবলকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত আধুনিক ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এ জন্য সময়োপযোগী সংস্কার, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশ ডাক অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সফল হয়েছে। নির্বাচনী ব্যালট বিতরণ ও বিভিন্ন জরুরি কার্যক্রমে ডাক বিভাগের অবদান প্রশংসনীয়। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অ্যাড্রেস ম্যানেজমেন্ট উন্নয়ন, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পুরোনো আইন ও অধ্যাদেশ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে আমাদের প্রিয় দেশকে ‘রেইনবো নেশনে’ রূপান্তরিত করার অঙ্গীকার করা হয়েছে। দুই মন্ত্রীর এমন বক্তব্যের পরে প্রশ্ন আসে, বাংলাদেশে যদি আদিবাসী জনগোষ্ঠী না-ই থেকে থাকে তাহলে তারা রেইনবো নেশন গড়ার অঙ্গীকার করেছেন কি উদ্দেশ্যে?
১ ঘণ্টা আগে
ফিরিয়ে আনা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেন। তাঁদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎ
১ ঘণ্টা আগে
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে ১৪টি বিশেষ বাস চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, বগুড়ার দুটি রুটে দুটি ও চট্টগ্রামের একটি রুটে দুটি বাস চলবে।
১ ঘণ্টা আগে
প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি। তারা ক্ষমতায় এলে কী হতো, আজ ভাবতেই দুঃখ লাগে। যারা উগ্র চিন্তাধারার, যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না—এমন একটি দল পার্লামেন্টে প্রধান বিরোধী দল...
১ ঘণ্টা আগে