
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এই সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তাঁর উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান।
মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে।
কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে জানতে চাইলে মাহদী বলেন, আন্তমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম তাঁর পাশে ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সালেহ শিবলী বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো বলছে, গত ফেব্রুয়ারিতেই এ বিষয়ে গণভোট হয়ে গেছে। এখন সরকার নতুন একটা গণভোট করে আগের গণভোটের রায়কে বাতিল করার চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে
কৃষির বেশ কয়েকটি প্রকল্পের পরিচালক (পিডি) বদলে তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দুটি সংস্থা। পিডি বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১১টি প্রকল্প ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি প্রকল্প। একসঙ্গে এত প্রকল্প পরিচালক পরিবর্তন নিয়ে কৃষিমন্ত্রী...
৬ ঘণ্টা আগে
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
৬ ঘণ্টা আগে
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
৭ ঘণ্টা আগে