Ajker Patrika

অভিযোগ প্রমাণের আগে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মন্তব্য সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৬: ২৬
অভিযোগ প্রমাণের আগে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মন্তব্য সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় এক সংসদ সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা সঠিক নয় মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এবং অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা সঠিক নয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনার তদন্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগের তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হতে পারে। পাশাপাশি দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এর আগে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিএনপির সংরক্ষিত নারী আসনের (এমপি) সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর পর জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে এ সময় পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসীকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগের পর দলীয়ভাবেও সংসদ সদস্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত