মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি নিতে হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সম্প্রতি চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তর ও সংস্থা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কে অবহিত না থাকায় নানাবিধ প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে।
‘রুলস অব বিজনেস অনুযায়ী বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ প্রশাসন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় মন্ত্রিপরিষদ বিভাগের কার্যপরিধিভুক্ত। এ ক্ষেত্রে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত কোনো কমিটিতে অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণের আবশ্যকতা রয়েছে।’
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অধিদপ্তর বা সংস্থা কর্তৃক সরাসরি এ ধরনের কোনো কমিটি গঠন সমীচীন নয় উল্লেখ করে চিঠিতে এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে, তা মনে করিয়ে দেওয়া হয়েছে।
কোনো মন্ত্রণালয় বা বিভাগের কোনো কমিটি গঠনকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা মাঠ প্রশাসনের অন্য কোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে পরিপত্র অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি নিতে চিঠিতে সচিবদের অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আসেন ইতালি রাষ্ট্রদূত।
১৪ মিনিট আগে
এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুজন নারী...
৪১ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে অপর পাঁচ মামলায় আইভীর জামিন স্থগিতের আদেশ...
৩ ঘণ্টা আগে