
আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত মো. নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবের মধ্যে ৩ কোটি ২৮ লাখ টাকা আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে তানভির শাকিল জয় ও তাঁর পরিবারের সদস্যদের নামে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। তদন্তের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত অভিযানও অব্যাহত রয়েছে।
সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে জানা গেছে, তানভির শাকিল জয়, তাঁর মা লায়লা আরজুমান্দ বানু, স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী ও পরিবারের অন্য সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৯৬টি হিসাব রয়েছে। এসব হিসাবের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, সেখানে ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়। আদালতের মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
সিআইডি বলছে, প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, তানভির শাকিল জয় প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি ও তাঁর ভাই তমাল মনসুর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডার জালিয়াতি, বালু উত্তোলন, নিয়োগ-বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন।
সিআইডির প্রাথমিক ধারণা অনুযায়ী, তানভির জয় পরিবারের সদস্যদের নামে অর্জিত এই অবৈধ অর্থ দেশের বাইরে পাচারের পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পদ হিসেবে বিনিয়োগ করা হয়েছে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩০ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৪০ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে