Ajker Patrika

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ জুন ২০২৬, ২৩: ৪৭
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

আজ শুক্রবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেন। কারণ, এসব বিষয়ে তাঁর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চারজনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।

একই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হওয়া উচিত নয়। এ বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, প্রতিমন্ত্রী তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত