জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ‘আমরা অভিযুক্ত প্রতিষ্ঠানকে শোকজ করেছি, তারা সেটার জবাব দিলে পরবর্তী ব্যবস্থা নেব। একাধিক কমিটি করব, সেখানে বিভিন্ন সংস্থার লোক থাকবে, আমাদের টেকনিক্যাল লোক থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে না জানিয়ে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানে পরিদর্শন করবে।’
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই সেবা নেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ডিজি এনআইডি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, যারা তৈরি করেছে, তাদের দুর্বলতা, সেবাগ্রহীতাদের অনিয়মের কারণে তথ্য চুরি হয়েছে। অনেক সেবা গ্রহণকারী নাগরিকের তথ্য এমনভাবে উন্মুক্ত করেছে, যাতে সবাই সেটা নিতে পারে, এটা খুবই অনভিপ্রেত। তথ্যভান্ডারকে নিরাপদ করতে হবে।
অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি না।
এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের হাসপাতালে চিকিৎসাধীনদের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ১৭ জনের হাতে স্মার্ট কার্ড ও বয়স কম হওয়ার কারণে ৩ জনের হাতে লেমিনেটেড এনআইডি তুলে দেন ডিজি এনআইডি।
জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত যাঁরা এখনো স্মার্ট কার্ড পাননি, তাঁদের নির্বাচন কমিশনে যোগাযোগ করতে বলেন ডিজি এনআইডি।
এর আগে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৪ জনকে স্মার্ট কার্ড দিয়েছে ইসি।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
১২ ঘণ্টা আগে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।
১৫ ঘণ্টা আগে
স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং জমির মালিকানা বা বর্গা চাষের প্রমাণপত্র প্রয়োজন হবে। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) প্রাথমিক তালিকা তৈরি করবেন।
১৮ ঘণ্টা আগে