বাজারে মিনিকেট ও নাজিরশাইল নামে চাল বিক্রি হলেও এই নামে কোনো ধানের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলছেন, মেশিনের মাধ্যমে বিভিন্ন জাতের চাল সরু করে এসব নামে বিক্রি করা হয়।
খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানান, ব্যবসায়ীরা মিনিকেট ব্র্যান্ড নামে চাল বিক্রি করতে পারবেন। তবে কোন জাতের চাল ওই নামে বিক্রি করা হচ্ছে তা বস্তায় লিখে দিতে হবে। খাদ্য মন্ত্রণালয় এমন নিয়ম করতে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড নিয়ে আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মিনিকেট ও নাজিরশাইল চাল নিয়ে এ কথা বলেন খাদ্যমন্ত্রী ও সচিব।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আগে ঢেঁকিছাটা চাল খেতাম, সেখানে চালের লাল অংশটা পাওয়া যেত। এখন অনেকে সেই চাল খুঁজে বেড়াচ্ছেন। লাল চাল খাওয়ার অভ্যাস হলে মিলার ও ভোক্তার খরচ বাঁচে। চকচকে চাল করতে তিনটি ছাঁট দেওয়ার পর পলিশ করতে হয়। ফলে চালে আর পুষ্টি থাকে না। অরজিনালি মিনিকেট ধান নেই। সরু চাল হলো জিরাশাইল, শম্পাকাটারি। নাশিরশাইল বলেও কোনো ধান নেই।’
বার বার পলিশ করার ফলে কোন ধান থেকে চাল তৈরি করা হয়েছে তার আর চেনা যায় না জানিয়ে খাদ্যসচিব বলেন, আমরা চিন্তা করছি ধানের নাম যদি তারা বস্তায় লিখে দেয় তাহলে বোঝা যাবে সেটি কোন ধানের চাল।
‘মিনিকেট চালে স্বাস্থ্যঝুঁকি নেই, পুষ্টি উপাদান চলে যাচ্ছে। কারণ যেখানে ধানের ৮ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা যায় সেখানে ৩০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাই নীতিমালা তৈরি করা হচ্ছে।’

ঢাক-ঢোল বাদন, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনাসহ দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশ্বজনীন এই শিল্পধারার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির....
৩ মিনিট আগে
দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩’-এর ধারা ১০(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. আব্দুস সালামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে অন্তত ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছে বাংলাদেশে। নদী ব্যবস্থাপনা, বেসরকারি বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সংযুক্ত হওয়ার বিষয়টি থাকবে সফরের মুখ্য আলোচনায়।
১ ঘণ্টা আগে
সতর্কতা জারি করা আমাদের দায়িত্ব। ২৩ জুনকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পুলিশ বাহিনী সে অনুযায়ী দায়িত্ব পালন করবে...
১ ঘণ্টা আগে