দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সেবা নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে বিদ্যুৎ বিভাগ। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহসংক্রান্ত জরুরি পরিস্থিতি তদারকি করা হবে।
আজ সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪তম তলায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষটি সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। তবে জরুরি প্রয়োজন দেখা দিলে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর ০১৭৩৯-০০০২৯৩।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনের জন্য ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্টের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে নিজ দায়িত্বে অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত আড়াই মাসে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ১৬ হাজার ৭২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৫০৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য...
২০ মিনিট আগে
মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা গর্হিত কাজ। মডেল মসজিদের প্রকল্প ব্যয় ১৩ কোটি থেকে ২১ কোটিতে...
১ ঘণ্টা আগে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে
অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু সংস্কার কার্যক্রম পরিচালনার পর সরকারের কাছে ফের পরিদর্শনের আবেদন জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।
২ ঘণ্টা আগে