অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁর ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী তাঁকে স্বাগত জানান।
পেনি ওং আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর। আগামীকাল বুধবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন। আগামীকালই তিনি ঢাকা ত্যাগ করবেন।
এটা গত ২৭ বছরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির বাংলাদেশ সফর।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ মিনিট আগে
কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে ভিড় ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, যাঁরা অনলাইনে অগ্রিম টিকিট কাটতে পারেননি, তাঁরা বিভিন্ন ট্রেনের স্ট্যান্ডিং টিকিট কেটে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন।
১ ঘণ্টা আগে
একসময় বলা হতো, বাঙালি কোনো যুবক কবিতা লেখেননি এমন হতে পারে না। তাঁদের মধ্যে সবাই না হোক, কেউ কেউ তো কবি হয়ে ওঠেন। আর বিক্রি যা-ই থাক, একসময় কবিতার বই বের হতো দেদার। এবার সংখ্যায় প্রকাশের শীর্ষে আছে কাব্যগ্রন্থই।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বে তেল-গ্যাসের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় মজুত থাকলেও বাংলাদেশের ওপর সংকটের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট থেকে রেহাই পেতে বাংলাদেশের জন্য দুটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
৯ ঘণ্টা আগে