
দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ শনিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচটি সিটিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা হলেন:
১. বরিশাল সিটি করপোরেশন: বিলকিস আক্তার জাহান শিরীন।
২. রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান।
৩. ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন।
৪. রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী।
৫. কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের ২৫ক উপধারা (৩) অনুযায়ী, নিযুক্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধিমোতাবেক নির্ধারিত সম্মানী ও ভাতা প্রাপ্য হবেন।
মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সিটি করপোরেশনগুলো হলো— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; ঢাকা উত্তর সিটি করপোরেশন; খুলনা সিটি করপোরেশন; সিলেট সিটি করপোরেশন; নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন।

হত্যাকাণ্ডের শিকার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডিরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
১৪ মিনিট আগে
এবারের বোরো মৌসুম শুরু হয়েছিল খরা দিয়ে। আর শেষ হচ্ছে টানা বৃষ্টিতে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে যোগ হয়েছে পাহাড়ি ঢল। অতিবৃষ্টি ও ঢলে দেশের ধানের অন্যতম বড় উৎস ওই অঞ্চলের হাওর এখন পানির নিচে। তাই শেষ সময়ে এসে পাকা ধান আর ঘরে তুলতে পারছেন না কৃষক। এতে কৃষকের গোলা থেকে শুরু করে রাষ্ট্রীয় গোলার...
৪ ঘণ্টা আগে
১০ বছরের শিশু নাহিদ হাসান। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সে। ২২ এপ্রিল মাদ্রাসায় পড়া ঠিকমতো বলতে না পারায় শিক্ষক তার ওপর চড়াও হন। হাতে থাকা বেত দিয়েই চলতে থাকে আঘাত। নাহিদের পিঠে, হাতে, শরীরের বিভিন্ন জায়গায় পড়ে বেতের দাগ। ভয়ে, ব্যথায় নিশ্চুপ হয়ে যায় নাহিদ।
৯ ঘণ্টা আগে
এ ছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১১ ঘণ্টা আগে