
বাংলাদেশসহ ৩টি উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (এসডিসি) অধীনে পরিচালিত প্রকল্পসমূহে সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি। সুইস পার্লামেন্টে এই সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।
বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে এসডিসি। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে পার্লামেন্ট কর্তৃক বিদেশি সহায়তার বাজেট কমানোর পর উন্নয়ন সহায়তা কর্মসূচি কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে।
সুইস পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ ($১২১ মিলিয়ন) এবং ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কাটছাঁট করেছে।
এই বাজেট কাটছাঁটের ফলে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর অর্থায়ন প্রভাবিত হবে বলে বিবৃতিতে জানানো হয়।
গতকাল বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী পরিষদ ফেডারেল কাউন্সিল এই বাজেট কমানোর বিষয়ে অবহিত হয়। এর পরিপ্রেক্ষিতে এসডিসি ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করছে।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনের জন্য বরাদ্দকৃত তহবিল অপরিবর্তিত থাকবে।

কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের পর কমেছে কিশোরদের দলবদ্ধ আড্ডা, মোটরসাইকেল মহড়া ও প্রকাশ্য আধিপত্য প্রদর্শন। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এমন ধারাবাহিক অভিযানের কারণে অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে। পুলিশের ভাষ্য, বেশ কিছু গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি...
৬ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
৭ ঘণ্টা আগে
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
৯ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা, বিদেশি বাণিজ্য মিশনে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মকর্তা পদায়ন এবং টিসিবি কার্ড বিতরণে সমন্বিত প্রক্রিয়ার পরামর্শ
৯ ঘণ্টা আগে