বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকার শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।
সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।
প্রতিবছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’। ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে। এ তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ৫০ নম্বরে স্থান পেয়েছে।
প্রতিবছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো—ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। যিনি দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। তাঁর অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাঁকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ।
এ তালিকায় বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও আরও দুই নারী রয়েছেন। ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।
ড. হামিদা হোসেন বাংলাদেশের ও সারা বিশ্বের মানবাধিকার-নারীবিষয়ক অনেক বই ও নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য। এটি একটি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা। ২০২১ সালে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (বিডিআই) লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন।
রাজিয়া সুলতানা একজন বাংলাদেশি আইনজীবী ও মানবাধিকারকর্মী। যিনি রোহিঙ্গা জনগণের জন্য অনেক দিন ধরে কাজ করছেন। তিনি শতাধিক রোহিঙ্গা নারীর সাক্ষাৎকার নিয়েছেন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দ্বারা যৌন নির্যাতনের কাহিনি প্রকাশ করেছেন। তিনি ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের (এফআরসি) সমন্বয়ক ও আরাকান রোহিঙ্গা জাতীয় সংগঠনের (আরনো) পরিচালক। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক নারী সাহসী পুরস্কার লাভ করেন।
২০২৫ সালের প্রকাশিত প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকার নারী বিভাগের ‘ওম্যান অব দ্য ইয়ার’ হয়েছেন জর্ডানের রানি রানিয়া আল-আবদুল্লাহ। যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজ করছেন।
এই তালিকায় আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যেমন—জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল-হুসেইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ নিয়ে গত দুই মাসে ৩৫ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো।
১ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল। তবে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
তৃণমূলে চিকিৎসা ব্যবস্থার সমস্যা হিসেবে জরুরি অ্যাম্বুলেন্সের ঘাটতি, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি ওষুধের হিসাবে গরমিলের প্রসঙ্গ সামনে এনেছেন জেলা প্রশাসকরা। আজ রোববার ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনায় এসব
২ ঘণ্টা আগে
গণমাধ্যম খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুস্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
৫ ঘণ্টা আগে