
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’
প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারেক রহমান বলেন, ‘অপূরণীয় এ শোকের মুহূর্তে আমরা স্বজন হারানো মানুষের পাশে আছি। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশ সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।
তিনি বলেন, ‘এই বিপর্যয় মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণ যেন শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করতে পারে, সেই কামনা করছি।’

বেইজিং ও ঢাকা বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও রাজনৈতিক পর্যায়ে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ে এই চুক্তিগুলো সই হয়।
২৫ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তাঁর গ্রেপ্তারের খবর জানিয়েছিল। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তাঁর বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিন দিনের মধ্যে...
১ ঘণ্টা আগে
প্রতিবছর হজ মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে কম খরচে বা বিশেষ সুবিধার প্রলোভন দেখিয়ে হজযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে। পরে অনেক ক্ষেত্রে নির্ধারিত সেবা না দেওয়া, ভিসা জটিলতা সৃষ্টি কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যায়
২ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, আগামী দুই-একদিনের মধ্যে জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। সংশোধিত আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী ও স্বতন্ত্র সংস্থা হিসেবে গড়ে তোলা হবে।
২ ঘণ্টা আগে