জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাদের বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তবে তাদের এই সমালোচনাকে ইতিবাচক হিসাবে নেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার জাতীয় সংসদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের ওপর বিরোধী দলীয় সংসদের জনমত যাচাইয়ের আলোচনার পরে দেওয়া বক্তৃতায় তিনি এ দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, `আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।'
সংসদ সদস্যদের বিভিন্ন সমালোচনার জবাব দিতে উঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, `সদস্যদের ধন্যবাদ। ওনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন। চালিয়ে যান, আমিও চালিয়ে যাব আপনাদের সঙ্গে। কাজেই কোনো অসুবিধা হবে না। আপনারা দোষ ত্রুটি খুঁজে পাবেনই। সমুদ্রের মধ্যে দুই বালতি ময়লা ফেললে সমুদ্র নষ্ট হয়ে যাবে না, পানি নষ্ট হয়ে যাবে না।
বিএনপি দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, `প্রধানমন্ত্রীর সরকারের সময়ে আমরা কি করেছি স্বাস্থ্য খাতে আর আপনারা কি করেছেন এ বিষয়টি একটু তুলে ধরতে চাই জনগণের সামনে।'
এ সময় বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা জানি আপনারা কি বলতে পারেন। তাই আজকে প্রস্তুত হয়ে এসেছি। সারা দিন লাগবে। কমিউনিটি ক্লিনিক ১৪ হাজার ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ৩০ রকমের ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। আপনারা এসে ওটাকে বন্ধ করে দিয়েছিলেন। এটা হলো স্বাস্থ্যসেবায় আপনাদের ব্যবস্থা।
স্বাস্থ্যসেবায় উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, আপনাদের সময় কী হয়েছে আমরা জানি না। আপনাদের সময় দুর্নীতির কারণে মানুষ মারা গেছে, গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। বাংলাদেশে আমরা তো উন্নয়ন করে পুরস্কার পেয়েছি। আর আপনারা পুরস্কার পেয়েছেন ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে। আমরা আর কিছু বলতে চাই না। আপনাদের বিষয়ে বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। আজকে সংসদ জমছে ভালো। আপনারা কথা বলবেন, আমরাও উত্তর দেব।
পরে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, বিএনপির সময় কি কোনো হাসপাতালে ৩৮ লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছিল? এই ধরণের কোনো ঘটনা আছে? আজকে গত দশ বছরে যে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ব্যবস্থা আছে?
হারুনুর রশিদ বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি ২০০১-২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল উনি তথ্য দিতে পারবেন যে কত লাখ মানুষ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে গিয়েছে? এই কথাগুলো আলোচনায় নিয়ে আসেন। বাংলাদেশে ১৩ বছর আপনারা ক্ষমতায় আছেন। দেশের গণতন্ত্রের সূচক কোথায় আছে? প্রতিদিন গণমাধ্যমে এমন কোনো বিভাগ নেই যেখানে দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে না। এগুলো পড়েন।
পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির হারুন সাহেব বলেছেন ৩৮ লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে। কিন্তু এটা কোথায় হয়েছে আমার জানা নেই। এটা কেনা হয়নি। ভুল তথ্য দিলে জনগণ ভুল বুঝে, এটা সঠিক না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২০ হাজার ইউনিট রয়েছে। এর মধ্যে যন্ত্রপাতি রয়েছে। এটা ব্যবহার হলে একটা সময় পরে তা নষ্ট হয়ে যায়। একটা সময় এটা ঠিক করতে হয়। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ একটি চলমান প্রক্রিয়া। তা আমরা করে যাচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা টিকার কথা বলেছেন, তিন হাজার টাকা। আপনাকে তো আগে জানতে হবে, তারপর বলতে হবে। অর্ধেক নয়, আপনাকে পুরো বিষয় নিয়েই বলতে হবে। যখন টিকা দেওয়া হয়, তা অনেক কিছুর ওপর নির্ভর করে দেওয়া হয়। এটার সঙ্গে জনবল, সংরক্ষণাগার জড়িত রয়েছে। এখানে শুধু টিকার দাম তিন হাজার টাকা না।
এ ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলা শহরে ৫০ শয্যার মা ও শিশু হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছি। এটার কাজ চলছে।

উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে। তবে উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা...
৬ মিনিট আগে
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজি গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়...
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে যান সদ্য সাবেক এই মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি...
২১ মিনিট আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা সুদৃঢ়করণ, মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের ২টি উপজেলায় আধুনিক অফিস ভবন এবং ৬টি জেলায় দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে