একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় (বিএসএমএমইউ) মৃত্যু হয় বলে তাঁর ঘনিষ্ঠজন কবি ইউসুফ রেজা জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, গত ২১ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর আগেও তিনি কথা বলছিলেন। হঠাৎ করে তাঁর হৃৎক্রিয়া বন্ধ হয়ে যায়।
চিকিৎসকের বরাতে কবি ইউসুফ রেজা বলেন, অসীম সাহা পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগেও ভুগছিলেন তিনি। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এ ছাড়া এক সপ্তাহ ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছিল।
১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনা শহরের মামাবাড়িতে কবি অসীম সাহার জন্ম। তাঁর বাবা প্রয়াত অখিল বন্ধু সাহা, মা প্রয়াত প্রভা রানী সাহা। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর পিতৃপুরুষের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামে। তবে দার্শনিক পিতার চাকরির সূত্রে মাদারীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু।
সেখানেই বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অসীম সাহার লেখালেখি জীবনের শুরু ১৯৬৪ সালে।
১৯৬৫ সালে জাতীয় দৈনিকে লেখা ছাপার মধ্য দিয়ে টানা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, কিশোরের কবিতা লিখেছেন অসীম সাহা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫টি। লেখালেখির পাশাপশি তিনি দেশের মূলধারার পত্রিকাসমূহে সাংবাদিকতাও করেছেন।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন অসীম সাহা। আর ২০১৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার (পশ্চিমবঙ্গ), কলকাতা আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন পুরস্কার, কবিতালাপ পুরস্কার এবং আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার, বঙ্গবন্ধু স্মারক পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
চলচ্চিত্রে গীতিকার, সুরকার, অভিনেতা ও টিভি চ্যানেলের উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। অসীম সাহা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকও ছিলেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।
৩৮ মিনিট আগে
ঋণখেলাপিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। তিনি বলেছেন, ‘আমরা লজ্জা পাই একই সংসদ একসঙ্গে শেয়ার করার জন্য। কারণ, তারা জনগণের টাকা মেরে, জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণখেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব...
৪২ মিনিট আগে
বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান...
২ ঘণ্টা আগে
সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র চার মাসে দেশের ঋণের বোঝা আরও ১ লাখ কোটি টাকার বেশি বেড়েছে বলে দাবি করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর অভিযোগ, অর্থনৈতিক সংস্কারের অভাব, খেলাপি ঋণের বিস্তার এবং নীতিগত দুর্বলতার কারণে দেশের অর্থনীতি ক্রমেই...
২ ঘণ্টা আগে