
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে উচ্চ আদালতের দেওয়া আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সংগঠনটি বলছে, এই আদেশ বাস্তবায়িত হলে দেশে অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। আজ বুধবার বিকেলে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
বিবৃতিতে নেতারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীতে ১২ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে। বিবৃতিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মামলার বিবাদী পক্ষ থেকে সরকারের পক্ষকে দ্রুত আপিল করার দাবি জানানো হয়।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১৬ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে