বাংলাদেশে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যার পর ত্রাণ বিতরণের জন্য একটি তহবিল গড়ছে সিঙ্গাপুর রেডক্রস। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সংস্থাটির তহবিলে এক লাখ মার্কিন ডলার প্রদান করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সরকার। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় এখন প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
বাংলাদেশের বন্যার্তদের সেবায় তহবিল দেওয়ার বিষয়ে রোববার সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই অবদান মানবিক ত্রাণ প্রচেষ্টা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক প্রয়োজনে কাজে লাগবে।’
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে বন্যার্তদের জন্য জরুরি কার্যক্রমে সহায়তার জন্য ৫০ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিঙ্গাপুর রেডক্রস। বন্যার্তদের জন্য ত্রাণ প্রচেষ্টাকে আরও বেগবান করতে একটি তহবিল সংগ্রহেরও ঘোষণা দিয়েছিল সংস্থাটি। চলমান ওই তহবিলেই এক লাখ ডলার প্রদান করেছে সিঙ্গাপুর সরকার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই তহবিল সংগ্রহের কার্যক্রম চলবে।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সিঙ্গাপুর রেডক্রসের মহাসচিব বেঞ্জামিন উইলিয়াম বলেছেন, ‘প্রচণ্ড বন্যার কারণে প্রাণহানি এবং বাস্তুচ্যুত হওয়া মানুষদের জন্য আমরা গভীরভাবে শোকাহত।’
বেঞ্জামিন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রগুলো অন্বেষণ করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলো সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সিঙ্গাপুর রেডক্রস।
আগস্টের শেষ দিকে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ বন্যা ৪৯২টি পৌরসভার ৫৮ লাখের বেশি মানুষকে প্রভাবিত করেছে। আর ৩ হাজার ৪০৩টি নিরাপদ কেন্দ্রে অন্তত ৫ লাখ ২ হাজার ৫০১ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বেঞ্জামিন।
এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বাংলাদেশে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে ২০ লাখ শিশু। সংস্থাটি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সাড়ে ৩ কোটি মার্কিন ডলারের একটি জরুরি তহবিল গড়ার কাজ শুরু করেছে।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৫ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৬ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১১ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৪ ঘণ্টা আগে