
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিবৃতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা।
ফারুকী লিখেছেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।’
উপদেষ্টা বলেন, ‘ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেক দিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এই সব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এ রকম একটা ঘটনা ঘটেছে। এই সব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’
জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলা সংবেদনশীলভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে সংস্কৃতি ফারুকী বলেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’

একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ। সেই সদস্যের মাসে বেতন যদি ১ লাখ ৭৬ হাজার টাকা হয়। এর বাইরে তাঁর কোনো গার্মেন্টস ব্যবসা নাই। তাঁর কোনো ইয়াবা ব্যবসা নাই। তাঁর কোনো অস্ত্রের ব্যবসা নাই। তাঁর কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তাঁর স্বপ্ন হলো ঢাকা শহরে তিন একর জায়গার ওপরে প্রাসাদোপম...
১৩ মিনিট আগে
পুলিশ কর্মকর্তা হয়েও গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে গিয়ে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদ্যাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর মতো ঘটনা বিভ
৩৭ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নিজের ‘নির্ধারিত সিরিয়াল’ পরিবর্তন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-২ আসনের বিএনপি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। এ কারণে প্রথমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও পরে তিনি আলোচনায় অংশ নেন।
১ ঘণ্টা আগে
একদিন ‘জঙ্গি নাটক মঞ্চস্থ’ করে সাংবাদিকদের সামনে আনা হয়। পরবর্তীতে সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গুমের শিকার হওয়া তাজুল ইসলাম সুমন নামে এক ভুক্তভোগী...
১ ঘণ্টা আগে