
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে বিপ্লবকে এই দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির গোয়েন্দা শাখা–উত্তরে বদলি করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা–উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে এক আদেশে ডিএমপি গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।

প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থার
২৪ মিনিট আগে
সম্প্রতি দেশব্যাপী প্রায় ৩৭৮টি নতুন আদালত সৃজন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামোতে স্থান সংকুলান না হওয়ায় নতুন আদালতের বিচারকগণ এজলাস শেয়ারিং করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। যা মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে...
১ ঘণ্টা আগে
আদালতের মালখানা ও থানায় থাকা জব্দ মালামাল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিচ্যুত, বরখাস্ত, অব্যাহতিপ্রাপ্ত, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত বা অন্য কোনোভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের ফের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে