Ajker Patrika

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে আনসার-ভিডিপির সদস্যদের আগাম প্রস্তুতি। ছবি: আজকের পত্রিকা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।

আজ বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আনসার-ভিডিপির কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপির সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।

মতবিনিময়ের সময় প্রতিমার নিরাপত্তা, পূজাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্‌যাপন কমিটি ও আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ ছাড়া পূজামণ্ডপের প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়েও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হচ্ছে।

পূজাকালে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদ্‌যাপন কমিটিগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে বাহিনীর এই আগাম প্রস্তুতি এবং মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত