
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আফ্রিকার কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে এলে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ওমিক্রন অনেকগুলো দেশে ছড়িয়েছে। কীভাবে বাংলাদেশে ওমিক্রন নিয়ন্ত্রণ করা যায় বা ঠেকানো যায় বা যদি আসে কীভাবে তা নিয়ন্ত্রণ করব, এই ভাইরাসে আক্রান্তদের কীভাবে চিকিৎসা করব, তারা বিদেশ থেকে এলে কীভাবে গ্রহণ করব, কোথায় রাখব সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘আফ্রিকার দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে চাইলে আমরা নিরুৎসাহিত করছি। আমরা চাইব এখন যেন ফ্লাইট না থাকে। ওখান (আফ্রিকার দেশ) থেকে কেউ এলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। আমরা চাই সশস্ত্র বাহিনীর সদস্যরা এটা মেইনটেন করুক।’
করোনার হাসপাতালগুলো প্রস্তুত আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো সেভাবেই আছে।’

ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
১ মিনিট আগে
এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ! যদিও ১০টি উড়োজাহাজ বড় চুক্তি, কিন্তু এটা আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যাওয়ার জন্য আলোচনায় যুক্ত হতে বাংলাদেশ ইচ্ছুক। এটা খুবই গুরুত্বপূর্ণ...
৩ মিনিট আগে
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রোববার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
৩ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।
২৫ মিনিট আগে