
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ করেন তিনি। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানব পাচার এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জামুকার কার্যক্রম সম্পর্কে বৈঠকে আরও জানানো হয়, বীরাঙ্গনা হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২২২টি আবেদন বর্তমানে অপেক্ষমাণ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত উপকমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুপারিশ পাওয়া ১০৪ জন মুক্তিযোদ্ধার গেজেটভুক্তিও অপেক্ষমাণ।
৭ মিনিট আগে
নগরীর ভেতরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার থেকে রাজধানীসহ তিন শহরে চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের কারণে এ বাসসেবাকে বলা হচ্ছে ‘পিংক বাস’ সার্ভিস। এর চালক ও কন্ডাক্টর উভয়েই নারী। শুরুতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম মহানগর...
৩৪ মিনিট আগে
সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্য
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে আমাদের প্রিয় দেশকে ‘রেইনবো নেশনে’ রূপান্তরিত করার অঙ্গীকার করা হয়েছে। দুই মন্ত্রীর এমন বক্তব্যের পরে প্রশ্ন আসে, বাংলাদেশে যদি আদিবাসী জনগোষ্ঠী না-ই থেকে থাকে তাহলে তারা রেইনবো নেশন গড়ার অঙ্গীকার করেছেন কি উদ্দেশ্যে?
২ ঘণ্টা আগে