
সুপ্রিম কোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজকেও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। সে সঙ্গে আজ বুধবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও সিদ্ধান্ত প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা।
আজ সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, মাহবুবুর রহমান খান, মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী।
আইনজীবীরা বলেন, ভার্চুয়াল কোর্টের কারণে জ্বালানি বা বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা করা হলেও আরও বেশি খরচ হচ্ছে। কারণ, বিচারপতি, আইনজীবী, স্টাফ, বিচারপ্রার্থীসহ সবাইকে কোর্টে আসতে হচ্ছে। শুধু শুনানি হচ্ছে ভার্চুয়ালি। এতে কোনো কিছুই সাশ্রয় হচ্ছে না। বরং আরও বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। আর মামলা শুনানিতেও বিড়ম্বনা পোহাতে হচ্ছে। কারণ, অনেক নথি উপস্থাপন সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে এই ভার্চুয়াল শুনানি বন্ধ করে পুরো সপ্তাহ শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করতে হবে। এ ছাড়া সরকারের বক্তব্য অনুযায়ী কোনো জ্বালানি সংকট নেই বলেও জানান তাঁরা।
এর আগে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে দেখা করেন আইনজীবীরা। তাঁরা দ্রুত সিদ্ধান্ত থেকে সরে আসতে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন।
এদিকে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভার্চুয়াল কোর্ট চালুর বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আজ অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, তিনি কোনো সমস্যা বোধ করেননি। আর আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে প্রধান বিচারপতি নির্দিষ্ট করে থাকেন। এতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে প্রধান বিচারপতিকে বিষয়টি অবহিত করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল
৮ মিনিট আগে
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের চালানো হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন...
৩২ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা বা বৈষম্যের কারণে থেমে না যায়, সরকার তা নিশ্চিত করতে চায়। প্রতিটি কন্যাশিশু যেন শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ হয়ে নিজের সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পায়, সেটিই বর্তমান সরকারের অঙ্গীকার।
২ ঘণ্টা আগে