জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে চীনা প্রযুক্তি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডেপুটি স্পিকার বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে গমনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
কায়সার কামাল বলেন, ডেপুটি স্পিকার পদকে নিরপেক্ষ রাখতে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং আশা প্রকাশ করেন, বিরোধী দল গঠনমূলক ভূমিকার মাধ্যমে সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলবে।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চায়নিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং দলটির নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি ডেপুটি স্পিকারকে চীন সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ একে অপরকে শুভেচ্ছা স্মারক উপহার দেয়।
সাক্ষাতে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৪ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৯ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১২ ঘণ্টা আগে