
ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উপ-হাইকমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেছেন পেশাদার কূটনীতিক মুহাম্মদ খালেদ। একই সঙ্গে মিশনটির প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক সাংবাদিক উম্মে মারুফা। এর মাধ্যমে এই উপ-হাইকমিশনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা প্রেস উইংয়ের শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন।
আগামী সপ্তাহে উম্মে মারুফা নতুন পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ২৫তম ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ খালেদ গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন পদে যোগ দেওয়ার আগে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া কূটনৈতিক ক্যারিয়ারে তিনি মিয়ানমার, পর্তুগাল ও গ্রিসে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি সাবেক ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার আয়েশা আক্তারের স্থলাভিষিক্ত হলেন। সাবেক উপ-হাইকমিশনার মোহাম্মদ আশরাফুর তাঁর মেয়াদ পূর্ণ করার পর আয়েশা আক্তার ভারপ্রাপ্ত হিসেবে মিশন প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন।
এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে প্রথম সচিব (প্রেস) পদে দায়িত্ব পাচ্ছেন সাবেক সাংবাদিক উম্মে মারুফা। গত ২৭ জুলাই তাঁর এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর নতুন প্রশাসন থেকে তার এই পদায়ন চূড়ান্ত হলো।
উম্মে মারুফা স্থলাভিষিক্ত হচ্ছেন মো. তারিকুল ইসলাম ভূঁইয়ার, যিনি ব্যক্তিগত ও পেশাগত কারণ উল্লেখ করে গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন।
কলকাতা উপ-হাইকমিশনে প্রেস সম্পর্কিত পদে এই প্রথম কোনো নারী কর্মকর্তা যুক্ত হওয়াকে কূটনৈতিক মিশনে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৫ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৬ ঘণ্টা আগে