
নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সরাসরি নির্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও আন্দোলনকারীদের সড়ক থেকে সরানো যায়নি।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি মোকাবিলায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে টি-শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার। তিনি আন্দোলনকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহারের নির্দেশ দেন। তবে তাতেও আন্দোলনকারীরা সড়ক ছাড়েননি।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তাঁরা কর্মসূচি থেকে একচুলও সরবেন না। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় হইচই ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টিয়ার গ্যাসের পরও অনেক আন্দোলনকারী এলাকা ত্যাগ করেননি।
আন্দোলনকারীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা করলে পথে পুলিশের বাধা, ব্যারিকেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপের ঘটনা ঘটে।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
১৩ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করতে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
১৫ ঘণ্টা আগে
চুক্তিতে নিয়োজিত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে একই পদে রেখে দিচ্ছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে ১৮ আগস্ট থেকে পুনরায় এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিটের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার এই সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ আদেশের...
১৬ ঘণ্টা আগে