মঞ্চের সামনে অবস্থান

‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে সংসদের ব্যানারে জুলাই আন্দোলনের একটি অংশ অবস্থান নিয়েছে। তাঁরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে এ অবস্থান নেন।
এর আগে আজ শুক্রবার সকালে তাঁরা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গতকাল রাত থেকেই তাঁদের একটি অংশ সংসদ ভবনের সামনে জড়ো হতে থাকেন।
জাতীয় ঐক্য মত্য কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে একটি সমাধানে যাওয়ার কথা বললেও একটি পর্যায়ে তাঁরা সংসদ ভবনের ১২ নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করলে একপর্যায়ে গেট খুলে দেওয়া হয়।
ভেতরে প্রবেশের পর তাঁরা মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন। বেলা ১টার দিকেও তাঁদের একটি অংশকে সংসদ ভবনের গেটের সামনে ভিড় করতে দেখা গেছে। তাঁরা ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন।
তাঁদের দাবি, জুলাই আন্দোলনে তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।
আব্দুল্লাহ আল মামুন নামে এক জুলাই যোদ্ধা বলেন, ‘এ জুলাই সনদ মানি না। এই সনদে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। আমরা আন্দোলন করতে গিয়ে পা হারিয়েছি, হাত হারিয়েছি, চোখ হারিয়েছি। অথচ আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমাদের অনেকে হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছে। তাই আমাদের দাবি, অবিলম্বে জুলাই সনদের সংশোধন চাচ্ছি। আমাদের আইনি সুরক্ষা চাচ্ছি।’
যাদের রক্তের ওপর জুলাই অভ্যুত্থান, তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ তাঁদের।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়ে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ইমরান মিয়া বলেন, ‘আমাদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের অন্তর্ভুক্ত না করে কীভাবে এই সনদে (জুলাই সনদ) স্বাক্ষর করবে তারা। আমাদের আগেও শান্তি ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
৩ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৮ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
২৭ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৪ মিনিট আগে