মালয়েশিয়ায় কর্মী যেতে অতিরিক্ত অর্থ না দিতে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. রুহুল আমিন। আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়াগামীদের বিএমইটি স্মার্ট কার্ড হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মো. রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। এটা ‘‘জিরো কস্ট মাইগ্রেশন’’। তাই সরকার নির্ধারিত ফি’র বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না।’
কেউ অতিরিক্ত অর্থ নিয়ে থাকলে তাদেরও বিষয়ে অভিযোগ দেওয়ার আহ্বান জানান সচিব। তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে, সে বিষয়ে আমাদের জানান। আমরা অবশ্যই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব।’
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘সরকারিভাবেও মালয়েশিয়ায় ১ হাজার ২৭০ জন কর্মী পাঠানো হয়েছে। কাউকেই অতিরিক্ত টাকা দিতে হয়নি। তাই দেশের কথা চিন্তা করে বৈধ পথে টাকা পাঠাবেন।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘জিরো কস্টে কর্মী পাঠানো অসম্ভব কিছু নয়। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে জানানো হয়, মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশি কর্মীদের চতুর্থ ব্যাচ আগামী ১৬ ফেব্রুয়ারি রওনা দেবে। এর আগে তিন ব্যাচে ১১৬ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৬ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৭ ঘণ্টা আগে