
কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে পাঠ্যক্রমে সংশোধন আনার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ করে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয়ে হেফাজত নেতাদের আপত্তিটি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে হেফাজত ইসলামের নেতাদের তিনি এ আশ্বাস দেন।
দীর্ঘক্ষণ আলোচনায় হেফাজত নেতারা পাঠ্যপুস্তক নিয়ে তাঁদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশ পৃষ্ঠার লিখিত প্রতিবেদন/পর্যালোচনা পেশ করেন হেফাজত নেতারা।
মন্ত্রী তাঁর মন্ত্রিত্বকালীন কোনো বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে উলামায়ে কেরামকে আশ্বস্ত করেন এবং ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন, ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন তার যৌক্তিক নানা যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করব। আগামীতেও সবার সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে।’
তিনি আরও বলেন, ‘পাঠ্যপুস্তকে ঈমান আকিদা–বিরোধী বিতর্কিত কোনো বিষয় যাতে না থাকে এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সঙ্গে সন্নিবেশিত কোনো পাঠ্য, উপাত্ত বা তথ্যের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে আমরা আপস করব না।’
বৈঠক শেষে হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তাঁর সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাসমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইযহার নেতৃত্বের বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীর প্রমুখ।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাই গণঅভ্যূত্থানে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এ আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অ
৮ মিনিট আগে
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৪ মিনিট আগে
সৌদি আরবের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রাসূচিতে পরিবর্তন, বিলম্ব বা অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাতে স্পিডবোট চলাচল বন্ধসহ ১৬টি নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল বন্ধ, লঞ্চে ওঠা-নামায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে