
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শোকপ্রস্তাবটি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোটে দিলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।
শোকপ্রস্তাবে চিফ হুইপ বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানী ছিলেন সমকালীন বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার একটি দ্রুত উন্নয়নশীল, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবসম্পদ উন্নয়নে তাঁর যুগান্তকারী অবদান কাতারকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে। এ কারণেই তিনি ‘আধুনিক কাতারের স্থপতি’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।
চিফ হুইপ বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মীর কর্মসংস্থান, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কাতার রাষ্ট্র একজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় হারিয়েছে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার একজন নিবেদিতপ্রাণ প্রবক্তাকে।
প্রস্তাবে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানীর প্রশংসা করে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটকালীন পরিস্থিতিতে কাতার নিজে বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের শ্রমিক-কর্মচারীদের পাশে যেভাবে মানবিকতা নিয়ে দাঁড়িয়েছে, তা আমাদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। বর্তমান আমিরের এই মানবিক কর্মকাণ্ড ও মহানুভবতায় বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
প্রস্তাবে বলা হয়, প্রস্তাবের অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট পাঠানোর অনুরোধ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২১ মিনিট আগে
কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
১২ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
১২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১৭ ঘণ্টা আগে