
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন ও রূপপুর এনপিপি প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ, দক্ষ শ্রমিক কর্মরত আছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেল কন্ট্রাক্টের আওতায় আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ অন্যান্য সকল সহায়ক কারিগরি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণকেন্দ্রটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মী রাশিয়া হতে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানান, তাঁর মন্ত্রণালয় সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যুগ্ম সচিব মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
১৪ মিনিট আগে
রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৯ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
১২ ঘণ্টা আগে